নতুন সরকারের শপথে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকায় তাঁর আগমনের খবর নিশ্চিত করেছে ঢাকা নেপাল দূতাবাস। তিনি বাংলাদেশে এসে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বৈদেশিক প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি শপথগ্রহণ করাবেন।
এর আগে একই দিন সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথগ্রহণ করাবেন।
নতুন সরকার শপথ অনুষ্ঠানের জন্য দেশ-বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিনিধি ঢাকায় আগমন শুরু করেছে। এ ধরনের অনুষ্ঠানে কূটনৈতিক সম্পর্ক ও সমন্বয়মূলক গুরুত্ব থাকে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

