ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই সব নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমার ওপর এবং উপাচার্যের ওপর নানা ধরনের চাপ রয়েছে। কিন্তু কোনোভাবেই স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। শিক্ষকসহ সব নিয়োগে মেধা ও যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে। এটি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়।”

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছিল। এখন সেই উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। ইতোমধ্যে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক আর্থিক বরাদ্দও পাওয়া গেছে।
স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে তিনি জানান, সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে। তবে ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে কৃষিজমির ক্ষতি যেন না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, “আমরা উন্নয়ন চাই, কিন্তু কৃষিজমি নষ্ট করে নয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণেও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।
স্থানীয় জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার ফল এই বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে এটি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

