বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের অবস্থান থেকে সরে গিয়ে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিরোধী দল প্রতিটি সমস্যার তাৎক্ষণিক সমাধান চাইছে। কিন্তু জনগণের সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকার দেশ চালাতে ব্যর্থ হলে তখন বিরোধী দল তাদের ভূমিকা পালন করবে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
গ্যাস সংকট নিয়ে যা বললেন
দেশের গ্যাস সংকট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত উদ্যোগ নিয়েছে। তবে নেওয়া উদ্যোগের ফল পেতে কিছুটা সময় প্রয়োজন।
সংকট সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হঠাৎ করে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে পরিস্থিতি সামাল দিতে হবে।
‘দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে’
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে ছাত্র, নারী ও শিশুসহ অনেক মানুষ নিহত হয়েছেন। এর আগে ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।
এর সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও দেশের অর্থনীতিতে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব।
তার ভাষ্য, এতগুলো সংকটের প্রভাব কাটিয়ে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকেরা অনেক বিষয় নিয়ে স্বাধীনভাবে লিখতে পারেননি। বর্তমান সময়ে সংবাদমাধ্যমে বিভিন্ন বিষয়ে লেখার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, এখন গণমাধ্যমে সত্য-মিথ্যা, দুই ধরনের তথ্যই প্রকাশিত হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

