‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্যও করেন তিনি।
মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে। তিনি দাবি করেন, আন্দোলনের সময় শেখ হাসিনা সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত কলরেকর্ডও জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত হয়ে থাকবেন। এই জাদুঘর যতদিন থাকবে, হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ।”
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য মানুষ যে হাসিমুখে জীবন দিতে পারে, এই জাদুঘর তারই প্রমাণ হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে আন্দোলনের ইতিহাস জানতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জুলাই জাদুঘর হচ্ছে “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি”।
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

