রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অলি আহমদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, জোটভুক্ত দলগুলোর নেতাদের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারীসহ অন্য নেতারা।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে শনিবার সন্ধ্যায় নিজেদের মধ্যে বৈঠক করে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
এরপর জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় অলি আহমদকে জোটের একক প্রার্থী করার সিদ্ধান্ত আসে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এবার ১১ দলীয় জোটের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
সংসদের বর্তমান কাঠামো অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ফলে অলি আহমদের প্রার্থিতা ঘোষণার পর এখন নির্বাচনে কোন পক্ষ কতটা সমর্থন আদায় করতে পারে, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

