আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আওয়ামী লীগকে খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে দলটির পতন হয়েছে এবং ভারতে গিয়ে দাফন হয়েছে; এই চ্যাপ্টার এখন বন্ধ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপির নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও কঠোর সমালোচনা থাকবে। দলটির কেউ চাঁদাবাজি, জমি দখল কিংবা মানুষের ওপর জুলুম করলে তা স্পষ্টভাবে বলা হবে, তবে তাদের আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা হবে না।

বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে এনসিপি সন্তুষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, তারা আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাস করলেই যেন বিএনপি কোটায় চাকরি দেওয়া যায়, সেজন্য ভাইভাতে ৪০০ ভাগ নম্বর বাড়ানো হয়েছে।
এনসিপির এই সংগঠক আরও বলেন, ডিসি, এসপি, ওসি ও ইউএনওদের মতো প্রশাসনিক কর্মকর্তাদের বিএনপি নেতারা নিজেদের কার্যালয় থেকে নিজেদের মতো করে চালাতে চান। এই পুরোনো কায়দা ও মনস্তত্ত্ব থেকে বিএনপি বের হয়ে না এলে দেশে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। অন্যথায় ধীরে ধীরে এ দেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এবং ক্ষমতায় গেলেও পাঁচ বছর টিকে থাকা সম্ভব হবে না বলে সতর্ক করেন তিনি।
এর আগে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সারজিস আলম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

