শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা বাবুনগরীর সঙ্গে সরাসরি কথা বলেন তারেক রহমান। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগেই জানানো হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে।

এরপর বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন নেতার সঙ্গে সৌজন্য যোগাযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে তারেক রহমানের একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথাও জানা গেছে।
নতুন সরকার গঠনের প্রাক্কালে এই যোগাযোগ ও আমন্ত্রণকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

