ঢাকা-১৭ আসনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭–এর সন্তান পরিচয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এই আহ্বান জানান।
বিকেল সাড়ে ৩টার দিকে পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এরপর বিকেল ৩টা ৩৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নিজের সঙ্গে এলাকার সম্পর্কের কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, তিনি শিশু বয়স থেকেই এই এলাকায় বড় হয়েছেন। তাঁর পরিবারিক জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর সঙ্গেও এই এলাকার সম্পর্ক জড়িয়ে আছে। তিনি জানান, তাঁর ও তাঁর ভাইয়ের সন্তানদের জন্ম এই এলাকাতেই, এমনকি তাঁদের বিয়েও হয়েছে এখানেই। সে কারণেই নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।

পথসভাটি নির্বাচনি হওয়ায় বক্তব্য দীর্ঘ করবেন না বলেও জানান তিনি। মানুষের চলাচলের কথা বিবেচনায় রেখেই সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা বলেন বিএনপির এই নেতা।
বক্তব্যে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, এমন একটি ঢাকা গড়ে তুলতে চান, যেখানে মা-বোনেরা যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্যও হবে নিরাপদ পরিবেশে।
বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানীর জন্য কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, বিএনপি যদি ১২ তারিখে সরকার গঠন করতে পারে, তাহলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার অঙ্গীকারও করেন তিনি।
বক্তব্যের শেষাংশে আবারও ভোটারদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে তিনি বিনীতভাবে আহ্বান জানাচ্ছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

