সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ কথা নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সতর্ক রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই।
এ্যানি চৌধুরী বৃহস্পতিবার রাতে জেলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। শুক্রবার সকালে তিনি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং গার্ড অব অনার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী প্রমুখ।

জলাবদ্ধতা নিরসনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বৃহত্তর নোয়াখালীতে একটি নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভুলুয়া নদী খনন ও রহমতখালী খাল পুনঃখনন হলে স্থানীয় মানুষের দীর্ঘস্থায়ী কষ্ট দূর হবে।
তিনি আরও উল্লেখ করেন, মেঘনা নদী ও রহমতখালী খালের পাড়ে ভাঙন রোধে পিজিভিবিলিটি স্টাডি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৮০ দিনের কর্মসূচির আওতায় সর্বোচ্চ বাস্তবায়ন নিশ্চিত করা হবে এবং খুব শিগগিরই খাল খনন কার্যক্রম শুরু হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

