তোমারে গোনার টাইম নাই, ভদ্র হতে শিখুন: মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

নিজের বিরুদ্ধে মানহানির মামলা হওয়ার খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, অতীতে শেখ হাসিনার সরকারের সময় কঠিন নির্যাতনের মুখেও তিনি আপস করেননি। সে সময় তাকে আটক করে নির্যাতন করা হয়েছিল বলেও তিনি দাবি করেন। তাই কোনো ধরনের হুমকি তাকে ভয় দেখাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন,তোমারে গোনার টাইম নাই, ভদ্র হতে শিখুন। ভদ্রতা।অসভ্য আচরণ করা ঠিক নয়। তিনি আরও বলেন, কেউ যদি অসভ্য আচরণ করেন, তাহলে তাকে কীভাবে শোধরাতে হয় তা তাদের জানা আছে।
এ সময় মির্জা আব্বাসের রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের নির্বাচনে মির্জা আব্বাস পরাজিত হয়েছিলেন এবং পরে দলের শীর্ষ নেতাদের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

