প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-২ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন ও ভাতা পাবেন। একই সঙ্গে সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে আব্দুর রহমান সানিকে। এ পদে তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে-এই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে।

এ ছাড়া নিয়োগের অন্যান্য শর্ত ও বিধান চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

