হাসনাত কই? লীগ তো দোকান খুলছে: ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার খবরে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচন শেষ হলেও জুলাইয়ের গণঅভ্যুত্থানে হতাহতদের বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের অগ্রগতি এখনো স্পষ্ট নয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।” তার এই মন্তব্যে আওয়ামী লীগের প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা ফের দৃশ্যমান হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগের ইঙ্গিত পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারায় বাংলাদেশ আওয়ামী লীগ–নেতৃত্বাধীন সরকার। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সংস্কার উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–নেতৃত্বাধীন জোট। এই নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

