মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

দেশের আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ। একই সঙ্গে অভিযোগ তদন্তে আলাদা কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, আবাসিক মাদরাসায় যৌন অনাচারের ঘটনা পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরেই তিনি বিষয়টি নিয়ে নানা পরামর্শ ও সুপারিশ দিয়ে আসছেন বলেও উল্লেখ করেন।
বর্তমানে হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন জানিয়ে শায়েখ আহমাদুল্লাহ বলেন, দেশে ফিরে এ বিষয়ে আরও বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরবেন এবং বাস্তবভিত্তিক কাজ করার উদ্যোগ নেবেন।

তার পোস্টে মাদরাসাগুলোতে যৌন নির্যাতনের অভিযোগ কমাতে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, প্রতিটি কক্ষ সিসিটিভির আওতায় আনা, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষকদের জন্য ফ্যামিলি বাসার ব্যবস্থা রাখা, শ্রেণিকক্ষ ও আবাসন আলাদা করা এবং শিক্ষার্থীদের জন্য পৃথক খাট নিশ্চিত করা।
এ ছাড়া মহিলা মাদরাসায় পুরুষ শিক্ষক বা স্টাফ নিয়োগ না দেওয়ার পরামর্শও দেন তিনি।
শায়েখ আহমাদুল্লাহ দাবি করেন, কিছু ঘটনায় অভিযোগ সত্য হলেও কখনও কখনও নিরপরাধ আলেম বা ইমামদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। উদাহরণ হিসেবে ফেনীর একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় ফরেনসিক পরীক্ষায় স্থানীয় এক ইমামের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানা গেছে।
তার ভাষ্য অনুযায়ী, দেশের বড় ও সুপরিচিত মাদরাসাগুলোর তুলনায় অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ছোট আবাসিক মাদরাসাগুলোতেই এ ধরনের অভিযোগ বেশি শোনা যায়।
এ পরিস্থিতিতে হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি। অভিযোগ উঠলে কমিশন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যাক্তিকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভবিষ্যতে তিনি কোনও প্রতিষ্ঠানে চাকরি না পাওয়ার ব্যবস্থা করারও সুপারিশ করা হবে বলে উল্লেখ করা হয়।
মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রতি জনআস্থা ও ভাবমূর্তি ধরে রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন শায়েখ আহমাদুল্লাহ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, প্রতিমায় অগ্নিসংযোগ

বগুড়ায় অন্যতম পূজা সংখ্যা মহার্ঘের ১৭ তম প্রকাশনা উৎসব

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

দূর্গাপূজায় ২৮৫৭ মণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

জামালপুরে মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর, আটক ১

