শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের খুতবা চলাকালীন শহরের শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল এই ডাক দেন।
খুতবায় ইমাম আব্দুল আওয়াল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান নিজেদের সংস্কৃতি ভুলে ইহুদি-খ্রিস্টানদের অনুকরণ করতে পছন্দ করেন। তারা আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকার রঙের পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ কয়েক দিন আগে ঢাকার হানিফ ফ্লাইওভারে টাঙানো ইসলামের পবিত্র প্রতীক সংবলিত কালেমার পতাকাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। এই ধৃষ্টতার প্রতিবাদে আগামী শুক্রবার আমরা এক হাজার কালেমার পতাকা নিয়ে রাজপথে নামব।”
ইমামের এই আহ্বানে জুমার নামাজে উপস্থিত শত শত মুসল্লি দুই হাত তুলে একাত্মতা প্রকাশ করেন। মসজিদের মুসল্লি আব্দুর রশিদ বলেন, “পবিত্র কালেমার অবমাননা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে এই ঘটনার প্রতিবাদ জানাতে চাই।”

উল্লেখ্য, জুন মাসের মাঝামাঝি সময়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারে একদল তরুণ বেশ কিছু কালেমার পতাকা টাঙিয়েছিল। পরবর্তীতে কিছু অজ্ঞাত ব্যক্তি সেই পতাকাগুলো নামিয়ে ফেলে এবং পুড়িয়ে দেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “মিছিলের বিষয়ে আমাদের কাছে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় শেরপুরে প্রতিবাদ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

শেরপুরে কৃষক-ক্ষেতমজুরদের ১০ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল ও স্মারকলিপি প্রদান

গাজায় ইসরায়েলি নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, প্রতিমায় অগ্নিসংযোগ

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

