শুভ জন্মাষ্টমী আজ

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ সোমবার (২৬ আগস্ট)। এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিলো, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিলো। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান অবতাররূপে মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে জন্মাষ্টমীর বিশেষ অনুষ্ঠান।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ এবং দুপুর ২টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা।
জন্মাষ্টমীর মিছিলপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক মো: আসিফ নজরুল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম মিছিলের উদ্বোধন করবেন ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, প্রতিমায় অগ্নিসংযোগ

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

বগুড়ায় অন্যতম পূজা সংখ্যা মহার্ঘের ১৭ তম প্রকাশনা উৎসব

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

দূর্গাপূজায় ২৮৫৭ মণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

