রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয়

বিশেষ সংবাদ

গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয়লাভ। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম স্থানে গ্রুপ পর্ব শেষ করেছে পেপ গার্দিওলার দল। লাইপজিগের মাঠে প্রথম ম্যাচে তারা ৩-১ গোলের ব্যবধানে জিতেছিল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা তেমন ভালো ছিল না। কোনো পক্ষই ভীতি ছড়াতে পারেনি। তবে আচমকাই সিটিকে চমকে দিয়ে এগিয়ে যায় লাইপজিগ। লাইপজিগ গোলরক্ষক ইয়ানিসের কিকের গতি ঠিক বুঝে উঠতে পারেনি মানুয়েল আকনজি। লোইস ওপেনদা ফাঁকা মাঠ পেয়ে কোনাকুনি শটে গোল দেয়।

১ গোলে এগিয়ে যাওয়ার পর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লাইপজিগ। লোইস ওপেনদা দারুণ এক আক্রমণে ছুটে যায়, দারুণ ক্ষিপ্রতায় রুবেন দিয়াসকে ফাঁকি দিয়ে এবং বক্সে ইয়োশকো ভার্দিওলকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি ম্যান সিটি। তবে আসল চমকটা দেখা গেল ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটের মাথায় অসাধারণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে ফিল ফোডেনের থ্রু পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে আসরে নিজের ৫ম গোলটি করেন আরলিং হালান্ড। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে তার ৩৫ ম্যাচে ৪০টি গোল।

একের পর এক আক্রমণের ফল আবারও পায় গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি, ম্যাচের ৭০ মিনিটে। মাঠের বাঁ দিক থেকে ভার্দিওলের পাস থেকে দুর্দান্ত শটে স্কোরলাইন ২-২ সমতায় ‍ফিরলেন ম্যান সিটি। ৮৭ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ।

এই ম্যাচ জয়ে গ্রুপ পর্বে টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো ম্যান সিটি। রানার্সআপ লাইপজিগের পয়েন্ট ৯।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।...

৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বগুড়ার শেরপুরে অত্যন্ত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১টা থেকে শেরপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই...

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২। এরই অংশ হিসেবে শনিবার (১৭...

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন...

৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বগুড়ার শেরপুরে অত্যন্ত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১টা...

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ...

শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার...

চট্টগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ দুই মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক...

বগুড়ায় সড়কে লোহার নাট কুড়াতে নেমে প্রাণ গেল ভ্যান চালকের

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে নেমে...