শেরপুরের ভবানীপুরে ৩টি গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারটি বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
ভুক্তভোগী কৃষক মোহাম্মদ সাইদুল ইসলাম (৪৬) ওই এলাকার শাহজাহান আলী শেখের ছেলে। চুরি হওয়া গরুর মধ্যে একটি গাভী, একটি বাছুর ও একটি বলদ রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে সাইদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা ও শিকল ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভোগীর ছেলে লিখন বলেন, “রাত ২টা পর্যন্ত আমি জেগে ছিলাম, তখন গরুগুলো গোয়ালঘরেই ছিল। আমরা ঘুমিয়ে পড়ার পর আনুমানিক রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে চোরচক্র গরুগুলো নিয়ে গেছে।” এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, পেশায় শ্রমিক সাইদুল ইসলামের সংসারের প্রধান অবলম্বন ছিল এই গরুগুলো। এগুলো হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “গরু চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

