বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ও ফুটবলে রানারআপ একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর হ্যান্ডবলে (বালিকা) রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন ও ফুটবলে (বালিকা) রানারআপ হয়েছেন একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাজশাহীতে দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের খেলায় ঈর্ষানিত এ সাফল্য অর্জন করেছে নওগাঁর বদলগাছী উপজেলার লাবন্য প্রভা পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে, ষোলো সেপ্টেম্বর পঞ্চাশ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবলে ও ফুটবলে বালিকাদের খেলায় নওগাঁর এগারোটি উপজেলার শিক্ষার্থীদের মধ্যে জেলায় প্রথম হয় বদলগাছীর ‘লাবন্য প্রভা পাইলট উচ্চ বিদ্যালয়’।
এরপর আজ বুধবার দিনব্যাপী রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে বিভাগের ৮টি জেলার খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় হ্যান্ডবল (বালিকা) রাজশাহী জেলাকে ৩-২ গোলে পরাজিত করে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন ও ফুটবল (বালিকা) এর প্রতিযোগিতায় চাপাইনবয়াবগঞ্জ জেলার সাথে প্রতিযোগিতা করে ১-০ গোলে পরাজিত হয়ে রানারআপ হয়েছেন তারা।

এবিষয়ে অনুভূতি প্রকাশ করে লাবন্য প্রভা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ও ফুটবলে রানারআপ হয়েছে। এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয় তারা জেলার গন্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়েছে। তারা ভবিষ্যতে আরও ভালো খেলে আমার বিদ্যালয়সহ এই জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে। আমি দোয়া করি আমার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও প্রথম হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
