বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ

বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবির নতুন সভাপতি করা হয়েছে।
ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিলো তার। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। আর সেখান থেকেই চলে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।
এর আগে, দীর্ঘ এক যুগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতির পদে ছিলেন নাজমুল হাসান পাপন। গত ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর সভাপতির আসনে বসেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

