ফেসবুকে লুঙ্গির মূল্য পরিশোধ না করার কারণে দুই বছরের কারাদণ্ড

ফেসবুকে লুঙ্গির মূল্য পরিশোধ না করার কারণে দুই বছরের কারাদণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পণ্য কেনার পর মূল্য পরিশোধ না করে প্রতারণার অভিযোগে মো: আমজাদ হোসেন কিরণ (৪৪) নামে এক ব্যক্তিকে ফেসবুকে লুঙ্গির মূল্য পরিশোধ না করার অপরাধে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো: জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামী মো: আমজাদ হোসেন যশোর সদর থানার মো: জয়নাল আবেদিনের ছেলে। রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি (২০২২) সালের জুন মাসে একটি লুঙ্গি কোম্পানির কাছে থেকে প্রথমে ফেসবুকের মাধ্যমে কিছু নমুনা অর্ডার করে। পরে সেগুলোর টাকা পরিশোধ করে বিকাশের মাধ্যমে। এরপর ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার ফেসবুকের মাধ্যমে অর্ডার করেন। পণ্য পাওয়ার পর থেকেই তিনি তার ফেসবুক ও ফোন নম্বরে যোগাযোগ বন্ধ করে দেন।
ওই বছরের ২৪ জুলাই মো: বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এ মামলার বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। পিপি আরও জানান, মামলায় আসামি কিরণকে আদালত দুটি ধারায় দুই বছরের কারাদণ্ড এবং নগদ ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

চট্টগ্রামে ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা, অভিযুক্তকে কারাদণ্ড

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
