কুড়িগ্রামের উলিপুরে ১২শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ১২শ পিস ইয়াবাসহ বাবুল আকতার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বাবুল আকতারের বাড়ি উলিপুর উপজেলার পার্শ্ববর্তী রৌমারী উপজেলার চর বোয়ালমারী গ্রামে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের ১টি চৌকস টিমের অভিযানে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে বাবুল আকতারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের উলিপুরে কারবারিকে আটকের বিষয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রুহুল আমীন জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

