ফরিদপুরে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বিশেষ সংবাদ

ফরিদপুরে ৭ম শ্রেণি পড়ুয়া সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মো: হারুন রশিদ ওরফে মাসুদ রানা (৪০) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, আনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হাফিজুর রহমান এই রায় দেন। এ সময় আসামি আদালতেই উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হারুন রশিদ ওরফে মাসুদ রানা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার খামারবড়ধুল এলাকার আবদুল্লাহ আল মাহমুদের ছেলে।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে মাসুদ রানার সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোপালপুর এলাকার তারা ফকিরের মেয়ে তানিয়া সুলতানার সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়।

এর সূত্র ধরে ২০২০ সালে জানুয়ারি মাসে তানিয়ার নিজ ঘরে বসতকালে তানিয়ার বড় মেয়ে ৭ম শ্রেণির স্কুলপড়ুয়া ছাত্রীকে তার নিজ ঘরে ধর্ষণ করেন। ওই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন হারুন রশিদ ওরফে মাসুদ রানা। পরে ভিডিওটি নেটে ছড়িয়ে দেওয়া এবং হত্যার করার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

পরবর্তীতে ওই মেয়েকে ২০২০ সালের (২৯ জানুয়ারি) স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে তাকে তাকে ঢাকার একটি বাসায় নিয়ে যান হারুন। সেখানেও সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এরপর দিন হারুন তার সৎ মেয়েকে নিয়ে বাড়িতে আসেন। পরে ওই মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও জখম দেখতে পান তার মা।

এরপর মেয়েটির মা তানিয়া সুলতানা স্থানীয় লোকজনের সহায়তায় হারুনকে পুলিশের নিকট সোপর্দ করেন। এ ঘটনায় মা তানিয়া আক্তার বাদী হয়ে নগরকান্দা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

নগরকান্দা থানার উপ-পরিদশর্ক (এএসআই) অসীম মন্ডল ২০২০ সালের (৩০ এপ্রিল) হারুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনাণি শেষে আদালত বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে এ রায় ঘোষণা করেন।

ফরিদপুরে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট স্বপন পাল বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...