বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (০৪ জুন) সকাল ৮টা থেকে নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়।
নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্যমতে, গুজরাটের বারানসী নরেন্দ্র মোদি ৬ লক্ষ ১১ হাজার ৪৩৯টি ভোট পেয়েছন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় ৪ লক্ষ ৬০ হাজার ৪৫৭টি ভোট পেয়েছেন। ব্যবধান ১ লক্ষ ৫২ হাজার ৫১৩টি ভোটের।
আরেকদিকে বিজেপি নেতা অমিত শাহ প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট পেয়েছেন ১০ লক্ষ ১০ হাজার ৯৭২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামানভাই প্যাটেল ২ লক্ষ ৬৬ হাজার ২৫৬টি ভোট পেয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন অমিত শাহ।
গত বুধবার (১৯ এপ্রিল) বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে ৭ দফার বিশাল নির্বাচনী যজ্ঞ শুরু হয়। টানা দেড় মাস পর গত শনিবার (০১ জুন) তা শেষ হয়।
পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ জন সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের মোট ২৭২টি আসন প্রয়োজন। তবে নির্বাচনের ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশিত বেশিরভাগ বুথফেরত জরিপই জানিয়েছে, এনডিএ জোট ৩৫০টিরও বেশি আসন পেতে পারে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে পারেন নরেন্দ্র মোদি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

