বিবাহ বার্ষিকীতে এক ফ্রেমে অভিষেক ও ঐশ্বরিয়া

বিবাহ বার্ষিকীতে এক ফ্রেমে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক ভাঙনের গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। তবে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে এবার এক ফ্রেমে দেখা দিলেন এই তারকা দম্পতি। ওই ছবিতে তাদের সঙ্গে মেয়ে আরাধ্যাও ছিলো।
শনিবার (২০ এপ্রিল) বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের ১৭তম বিবাহ বার্ষিকী ছিলো। এদিন তারা পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি।
তবে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১টি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া রায়। তিনি ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ছবিতে দেখা গেছে, মায়ের কাঁধে মাথা রেখেছেন আরাধ্যা। মেয়ে আরাধ্যার মাথায় থুতনি ঠেকিয়ে পোজ বাবা অভিষেকের, এ ছবিটি তুলেছেন ঐশ্বরিয়া।

সাবেক সুন্দরীর পোস্ট করা এ ছবিটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ঐশ্বরিয়ার করা পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিষেক বচ্চন। ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটি কাটিয়েছে এ দম্পতি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

