চাঁদপুরের ফরিদগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলছিল ২ শিশু ও মায়ের মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও তার ২ শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ওই নারীর স্বামী মো: আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের পূর্ব লাড়ুয়া রাঢ়ি বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মা ফাতেমা আক্তার সীমা (২৬), মেয়ে আরিয়া (৩) ও আরিফা (৬)।
গৃহবধূর স্বামী জানায়, মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছে তার স্ত্রী বাচ্চাদের খাওয়াচ্ছেন। প্রায় ২ ঘণ্টা পর বাজার থেকে চালের বস্তা নিয়ে বাড়ি ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ পায়।
অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের পেছন দিকের জানালা দিয়ে স্ত্রী ও বাচ্চাদের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী। এ সময় স্বামী আরিফের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর ঘরের দরজা ভেঙ্গে রশি কেটে তাদের মরদেহ নিচে নামানো হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ শিশুকন্যাসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, স্বামীর পরকীয়া সন্দেহ করতেন স্ত্রী ফাতেমা। এ বিষয় নিয়ে অভিমান করে ২ শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করতে পারেন। পুলিশ ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

