তীব্র তাপদাহে বেঁকে গেছে গাজীপুরের রেললাইন

তীব্র তাপদাহে অতিরিক্ত গ্ররমের কারণে গাজীপুরের কালীগঞ্জে রেললাইন বেঁকে গেছে। তবে এই ঘটনাটি রেলওয়ের টহলরত কর্মকর্তাদের নজরে আসায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। বর্তমানে ওই রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস বলেন, চলমান তীব্র তাপদাহে প্রচণ্ড গ্ররমে আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের আড়িখোলা স্টেশনের অদূরে (পশ্চিম দিকে) চুয়ারিয়াখোলা এলাকায় প্রায় ১৫ ফুট রেললাইন বেঁকে যায়।
বিষয়টি জানাতে পেরে রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদা মাটি ও পানি দিয়ে বেঁকে যাওয়া রেললাইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরে ওই রেললাইন মেরামতের পর ২টি ট্রেন ওই স্থান দিয়ে ধীর গতিতে গন্তব্যে চলে যায়। এছাড়াও ডাবল লাইনের অন্য ১টি রেলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার’ বস্তি

থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ককটেল সদৃশ বিস্ফোরকভর্তি ব্যাগ

উচ্চশিক্ষাসহ ৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

