ফরিদপুরের চরভদ্রাসনে ৩ সোনার দোকান, এক বাড়িতে ডাকাতি

ফরিদপুরের চরভদ্রাসনে তিনটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত নৈশ প্রহরীদের হাত পা বেধে ত্রিশ চল্লিশ জনের একটি ডাকাত দল বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
ডাকাতির শিকার মো: যুবায়ের মোল্যা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে শার্টার খোলার শব্দ পেয়ে তিনি ৩ তলা বাড়ি থেকে নিচে নেমে এসে ডাকাতদের দেখতে পান। এর পরপরই ১০ থেকে ১২জন লোক তার বসত ঘরের দরজা ভেঙে ৪ ভরি সোনা, ৪ ভরি রুপা ও নগদ ২ লাক্ষ টাকা নিয়ে যায়।
এদিকে স্বর্ণ ব্যবসায়ী শ্রীকান্ত কর্মকার, প্রফুল্ল কর্মকার ও গোপীনাথ কর্মকার জানান, তারা কেউ এদিন দোকানে ছিলেন না। ডাকাতির খবর পেয়ে ওই রাতে এসে দেখেন তাদের দোকানের শার্টার এর তালা কেটে সিন্দুক ভেঙ্গে তাদের মোট সাড়ে ১০ ভরি সোনা, ৪২০ ভরি রূপা ও নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে গেছে ডাকাত দল।
ফরিদপুরের চরভদ্রাসনে ৩ সোনার দোকান ও এক বাড়িতে ডাকাতি’র বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল ওহাব জানান, কয়েকেটি স্বর্ণের দোকানের তালা ভাঙ্গার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

