রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের জন্য সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
রাজধানীর জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মুসল্লিম।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মো: হাফেজ মাওলানা মুফতি ও মো: রুহুল আমিন। ২ রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি উপস্থিত হয়ে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার আ.লীগ নেতা

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

