সিরাজগঞ্জের কামারখন্দে দ্রুত গতির ট্রাক গুঁড়িয়ে দিল সিএনজিকে

সিরাজগঞ্জের কামারখন্দে দ্রুত গতির একটি ট্রাক এক সিএনজিকে গুঁড়িয়ে দিয়েছে। এ সময় বিদ্যুতের খুঁটি ও একটি মুদি দোকান দুমড়ে দিয়েছে ওই ট্রাকটি।
রবিবার (২১ এপ্রিল) সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় সিএনজি চালক মো: শানিল শেখ গুরুতর আহত হয়েছেন।
পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়ি ওই উপজেলার নলকা এলাকায়।

সিরাজগঞ্জের কামারখন্দে দ্রুত গতির ট্রাক একটি সিএনজিকে গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের এক সদস্য জানান, দুর্ঘটনার পর-পরই ট্রাকের চালক ও তার হেলপার পালিয়ে গেছে।
আহত সিএনজি চালক শানিলকে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি পুলিশ হেফাজতে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

