ভারতের মুম্বাই বিমানবন্দরে আটকা পড়লেন প্রিয়াংকার স্বামী নিক জোনাস

ভারতের মুম্বাই বিমানবন্দরে আটকা পড়েছেন প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস। প্রিয়াংকা চোপড়াকে ছাড়াই ভারতে এসেছেন নিক জোনাস। তার সঙ্গে দুই ভাই জোয়ি জোনাস ও কেলভিন জোনাস। লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষেই শ্বশুরবাড়ির দেশে পাড়ি ‘বিদেশি’ এই বাবুর।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে মুম্বাই কাঁপিয়ে দিয়েছেন তারকা এই শিল্পী। বলিউডের অনেক তারকারাও মেতেছেন এ উন্মাদনায়। প্রিয়াংকাকে ছাড়াই নিকের সঙ্গে দেদার পার্টিও করেছেন বলিউড তারকারা। ঘরের মেয়ে এই কনসার্টে না গেলেও অতিথি আপ্যায়নে তার কোনোরকম খামতি রাখা হয়নি। কিন্তু বাড়ি ফেরার সময়ে এ কী বিপদে পড়লেন নিক জোনাস।
ভারতের মুম্বাই বিমানবন্দরে আচমকাই নিক জোনাসকে আটকে দিলেন নিরাপত্তারক্ষী। এবং সেই ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়ে। কিন্তু কেন নিরাপত্তারক্ষীরা তাকে প্রবেশপথে আটকালেন কেন তাহলে কি ভারতে এসে বিপাকে পড়েছেন তিনি।

বলিউড সূত্রে জানা গেছে, আসলে এইসব কিছুই নয়। প্রিয়াংকার স্বামী নিক জোনাসের টিম বিমানের টিকিট আনতে ভুলে গিয়েছিলেন। তাই প্রবেশপথে আটকে পড়েন তার পুরো টিম। যদিও কিছুক্ষণের মধ্যে সেই সমস্যা সমাধান হয়ে যায়। এরপরে নিরাপদে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন জোনাস ব্রাদার্স। এই প্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন জোনাস ব্রাদার্স।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

