ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনারের মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধা করা হয়েছে। বুধবার (২২ মে) কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এর আগে, চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি।

জানা গেছে গত (১২ মে) দুপুর ২টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনোয়ারুল আজিম আনার। নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যার দিকে কলকাতার ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার ১৭/৩ মন্ডলপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি।

সোমবার (১৩ মে) দুপুর ১টার দিকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধানপার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন এমপি আনার। এসময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন বন্ধু গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না।

এদিন সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আসে, ‌তিনি (এমপি আনার) রাতে আর বাড়ি ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর কেউ ফোন না করা হয়। তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন। এমনটা ওই মেসেজে লেখা ছিল। এরপর এমপি আনারকে আর ফোনে পাওয়া যায়নি।

তিন দিন পর গত (১৫ মে) সকাল সোয়া ১১টার দিকে তিনি শেষ মেসেজ করে জানান, দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। শুক্রবার (১৮ মে) কলকাতার বরাহনগর থানায় লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতে (এমপি’র) বন্ধু গোপাল বিশ্বাস।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি কিংবা টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী...

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি শেষ পর্যন্ত ৪৮ হাজার...

চট্টগ্রামে ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা, অভিযুক্তকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা ভেঙে প্রায় ২৫ থেকে ৩০টি ছানা মেরে ফেলার ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে...

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি কিংবা টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব...

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম...

চট্টগ্রামে ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা, অভিযুক্তকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা ভেঙে প্রায় ২৫ থেকে ৩০টি ছানা মেরে ফেলার ঘটনায়...

শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে...

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন...

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ...