পঞ্চগড় সদরে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুরে মিলল কলেজ ছাত্রীর মরদেহ

বিশেষ সংবাদ

পঞ্চগড় সদরে নিখোঁজের ২৪ ঘন্টা পর বাড়ির পাশের পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় মোছা: শাহিদা আক্তার (১৮) নামের কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিদা আক্তার ওই গ্রামের মো: হারুনের মেয়ে। সে হাজি সফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের (এইচএসসি) পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ জুন) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হন শাহিদা। এরপর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি শুরু করেন। অনেক খোঁজা-খুঁজির পর না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে শাহিদার বাবা থানায় গিয়ে একটি নিখোঁজের ডায়রি করেন।

এর ২৪ ঘন্টা পর আজ সকালে বাড়ির অদূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে থানায় ও নিহতের পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ওই বাড়ির পাশের একটি পুকুর থেকে শাহিার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আও জানান, ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা যাচ্ছে না। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...