শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গায় স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির ‘প্রথম স্ত্রী’

বিশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির হয়েছেন ‘প্রথম স্ত্রী’। বরযাত্রীদের খাওয়া-দাওয়া শেষে বিয়ে সম্পন্ন হয়। এমন সময় বরের খালাতো বোন হাজির হয়ে দাবি করেন তিনি ওই যুবকের (বর) স্ত্রী। গত ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তার এ কথার পরপরই পাল্টে যায় বিয়ে বাড়ির চিত্র।

বিয়ে বাড়িতে শুরু হয়ে যায় ত্রিমুখী সংঘর্ষ। এতে আহত হন বর, নববধূ, বরযাত্রী ও আগের দাবি করা স্ত্রীসহ ৭-৮ জন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বিয়ের আসরেই নববধূকে তালাক এবং ক্ষতিপূরণ বাবদ ৭৫ হাজার টাকা দেনমোহর সহ সাড়ে ৪ লাখ টাকা গচ্ছা দিতে হয়েছে বরকে। থানায় লিখিত অভিযোগ করেছেন ১ম স্ত্রীর বাবা।

ঈদের আগের দিন রবিবার (১৬ জুন) সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মো: শমসের আলীর ছেলে মো: আসিফ রহমান (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একই উপজেলা দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত মো: মিজানুর রহমানের মেয়েকে বিয়ে করতে অর্ধশত সহযাত্রীসহ আসেন বর মো: আসিফ রহমান। খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যার দিকে বিয়ে সম্পন্ন হয়।

এর কিছুক্ষণ পরই বরের খালাতো বোন বিয়ের আসরে হাজির হয়ে অভিযোগ করেন, তার সাথে ৮ মাস আগে বিয়ে হয়েছে আসিফের। এ কথা বলার সাথে সাথে বিয়ে বাড়িতে বেধে যায় ত্রিমুখী সংঘর্ষ। এতে বর, নববধূ, বরযাত্রী ও আগের দাবি করা স্ত্রীসহ অন্তত ৭-৮ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তে নববধূর দেনমোহরের ৭৫ হাজার টাকাসহ ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৪ লক্ষ টাকা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে বরকে। একইসাথে বিয়ে পড়ানোর একই কাজি দিয়ে নববধূ ও বরের তালাক সম্পন্ন করা হয়।

চুয়াডাঙ্গায় স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে প্রথম স্ত্রীর হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, থানার এসআই মো: ফাহিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

এছাড়াও গত ৮ মাস আগে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা বরের খালাতো বোনের সাথে যে বিয়ে হয়েছিলো, তার বৈধ ১ম স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রথম স্ত্রীর বাবা বুধবার (১৯ জুন) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিতর্কিত পরিস্থিতিতে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির ভিতও মজবুত হবে না। দেশের প্রায়...

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি)...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে...