হাঁটু গেড়ে বসে নারীর জন্য সিঁড়ি তৈরি করা সেই ‘সুপার হিরো’ কে?

বিশেষ সংবাদ

হাঁটু গেড়ে বসে নারীর জন্য সিঁড়ি বানানো সেই ‘সুপার হিরো’ কে? এমনই প্রশ্ন উঠে এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশের ১১টি জেলা যখন ভয়াবহ বন্যা আক্রান্ত। তখন বন্যাদুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এবং ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

এরইমধ্যে এক সেনা সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এক নারীকে গাড়িতে উঠানোর জন্য বসে হাঁটু দিয়ে সিঁড়ি তৈরি করে বেশ আলোচনায় এসেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সেনা সদস্যরা বন্যদুর্গত কয়েকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকে তুলছেন। কিন্তু কয়েকজন নারী ট্রাকে উঠতে পারছিলেন না। সেই সময় নারীদের সুবিধার্থে নিজের হাঁটু গেড়ে বসে হাঁটুকে সিঁড়ি তৈরি করে তাদের গাড়িতে উঠতে সাহায্য করেন এক সেনা সদস্য।

ওই সেনা সদস্যের নাম হলো ল্যান্স করপোরাল কাজী সুজন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঁঠালতলী গ্রামের বাসিন্দা। বর্তমানে কাজী সুজন বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত আছেন।

গত ২০১২ সালে তিনি টরকীবন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্টিলারি কোরে যোগদান করেন। তিনি দূর্লভ রক্তের গ্রুপ ও নেগেটিভ হওয়া সত্ত্বেও এ পর্যন্ত ২৩ বার রক্তদান করেছেন এবং সেনাবাহিনীর রক্তদাতা হিসেবে বেশ আখ্যায়িত হয়েছেন।

দেশের বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বন্যার্ত এলাকার রেসকিউট টিমের সঙ্গে উদ্ধার কাজে যান কাজী সুজন। সেখানে ঘটে হাঁটু গেড়ে বসে সিড়ি বানানোর ঘটনা। ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ফেসবুকে সেনা সদস্য কাজী সুজনকে ‘সুপার হিরো’ আখ্যা দিয়ে পোস্ট করেছেন।

ল্যান্স করপোরাল কাজী সুজন গণমাধ্যমকে জানিয়েছেন, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছেন তিনি। দেশকে সেবা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছেন। দেশের মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাবেন বলে জানিয়েছেন এ সেনা সদস্য।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি...

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশের মানুষ ভালো থাকায়ই বিএনপিকে দীর্ঘ সময় রাজনৈতিক ভোগান্তি পোহাতে হয়েছে।শুক্রবার...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট...

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশের মানুষ ভালো থাকায়ই বিএনপিকে...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই...