সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

বিশেষ সংবাদ

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ওরছে নাছির। শনিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে অংশগ্রহণ করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক ব্যুরোর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনব্যাপী এেই সফর শুরু হয়ে ৬ মার্চ শেষ হবে। সফরকালে এই প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবেন এবং দেশটির আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রমগুলো পরিদর্শন করবেন তারা।

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে নাছির উদ্দীন নাছির চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এই সফরের মূল লক্ষ্য হলো চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, প্রশাসনিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক...

ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একসঙ্গে সারাদেশে নয়, প্রথম ধাপে অঞ্চলভেদে পাইলট প্রকল্প হিসেবে এই...

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩...

ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একসঙ্গে সারাদেশে নয়, প্রথম...

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।সোমবার (২৩ ফেব্রুয়ারি)...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে...

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মিল্টন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে মো....

হাসনাত কই? লীগ তো দোকান খুলছে: ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়...