এক যুগ পেরিয়ে গেলেও অধরা হত্যার রহস্য

সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে ছাই: হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ

বিশেষ সংবাদ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন এক ধাক্কা, গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ আদালতকে জানান, এই নথি গত বছরের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থাণের সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, “তদন্তে অগ্রগতি হচ্ছে, আমরা চেষ্টা করছি। তবে মামলার নিষ্পত্তিতে আরও সময় প্রয়োজন।” এ সময় রাষ্ট্রপক্ষ ৯ মাস সময় চাইলেও আদালত রাষ্ট্র পক্ষকে ২২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন।

- Advertisement -

২০১২ সালের(১১ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক মেহেরুন রুনি। মামলার শুরুতে তদন্তের দায়িত্ব পায় ঢাকার শেরেবাংলা নগর থানা। পরে তদন্ত যায় গোয়েন্দা পুলিশের (ডিবি)। প্রায় ৬২ দিনের তদন্তে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর হাইকোর্ট মামলাটি র‌্যাবকে তদন্তের নির্দেশ দেয়।

এরপর দীর্ঘ সময় পর ২০২৪ সালে ৪ নভেম্বর মামলার দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। ওই সময় পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক বলেন, “র‍্যাবের কাছ থেকে মামলার সব কাগজপত্র বুঝে পেয়েছি। নতুনভাবে তদন্ত শুরু করেছি।”

- Advertisement -

২০১৫ সালের (০২ ফেব্রুয়ারি) র‍্যাব আদালতকে জানায়, সাংবাদিক সাগর-রুনির বাসা থেকে সংগৃহীত আলামতের ডিএনএ বিশ্লেষণে অজ্ঞাতপরিচয় দুই পুরুষের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ইনডিপেনডেন্ট ফরেনসিক সার্ভিসেস (ওঋঝ) ল্যাবে নমুনা পাঠানো হলেও সন্তোষজনক কোনও ফলাফল পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে এ পর্যন্ত মোট৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন জামিনে মুক্ত, বাকিরা এখনও কারাগারে। তবে এই হত্যাণ্ডের মূল রহস্য কিংবা খুনিদের পরিচয় আজও অন্ধকারে।

- Advertisement -

গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন, তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে। একই সঙ্গে ওইস ময় বলা হয়, আগামী ৬ মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে।

সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও, এখনও জড়িতদের শনাক্ত করতে পারেনি কোনও সংস্থা। নথিপত্র হারানোর ঘটনায় প্রশ্ন তুলছে তদন্তের স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে। অবশেষে কি? ন্যায়বিচার পাবে এই সাংবাদিক দম্পতির পরিবার? দেশবাসী এখন সেই প্রশ্নের জবাব চায়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...