শেরপুরে ট্রাক উধাওয়ের ৭২ ঘণ্টা পর উদ্ধার, ৭ সদস্যের চোর চক্র গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ১৩ লাখ টাকার মাছের ফিড বোঝাই ট্রাক চুরির ঘটনায় পুলিশের তৎপর অভিযানে উদ্ধার হয়েছে চুরিকৃত ট্রাকসহ ৬৭৯ বস্তা ফিড। ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

ছবি : সংগৃহীত।

জানা গেছে, বাদী মো. সাদেকুল ইসলাম সাদেক ও অভিযুক্ত মো. হাশেম আলী ওরফে বাবু যৌথ মালিকানায় “ঢাকা মেট্রো-ট-১৬-৬২৬৬” নম্বরের একটি ট্রাক পরিচালনা করতেন। হাশেম আলী চালক এবং আবু বক্কার সিদ্দিক হেলপার হিসেবে কাজ করতেন। গত ২৯ এপ্রিল সকালে নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড মিল থেকে ১৪ টন মাছের ফিড ট্রাকে বোঝাই করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩৬ হাজার টাকা। কিন্তু একইদিন দুপুরে শেরপুরের ধুনট মোড় থেকে ট্রাকসহ ফিড নিখোঁজ হয়।

- Advertisement -

ঘটনার পর গত ১ মে শেরপুর থানায় একটি মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ৩ মে তিনজনকে এবং পরবর্তীতে মঙ্গলবার (৬ মে) ৪ জনসহ পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে এবং রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে ফিড ও ট্রাক উদ্ধার করে।

ছবি : সংগৃহীত।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খন্দকারটোলা গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. হাশেম আলী ওরফে বাবু (৪৪), শুখানগাড়ী গ্রামের মৃত শাহজামাল মন্ডলের ছেলে মো. ফারুক (৪৫), ধড়মোকাম গ্রামের (বর্তমান বিল চাকলা) মৃত ইদ্রিস আলী খন্দকারের ছেলে মো. আবু বক্কার সিদ্দিক (৪২),

- Advertisement -

বগুড়া সদর উপজেলার ফুললবাড়ী মধ্যপাড়া গ্রামের মো. আবুল হোসেন প্রামানিকের ছেলে মো. বেলাল প্রামানিক (৬১), নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ী (বর্তমান ধোপাকান্দি, সলঙ্গা) গ্রামের মৃত শমতুল্লাহ প্রাং-এর ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রায়হান (৪০), সলঙ্গার ধোপাকান্দি গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. নুরুল ইসলাম (২৫), সলঙ্গার ধোপাকান্দি গ্রামের মৃত জহর হাজীর ছেলে মো. মানিক (২৬)।

তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন জানান, “চক্রটি বেশ কিছুদিন ধরেই পরিকল্পিতভাবে পরিবহন ব্যবসার আড়ালে চুরির মতো অপরাধে জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থেকে ৫২৫ বস্তা ফিড এবং নওগাঁর আত্রাই থেকে চুরিকৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।”

- Advertisement -

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...