ফেসবুক পোস্টে ‘স্যাড’ রিয়েক্ট, পাঁচ মৎস্য কর্মকর্তাকে শোকজ

বিশেষ সংবাদ

সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানানোয় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৪ জন ‘স্যাড’ রিয়েক্ট দিয়েছেন, আরেকজন মন্তব্য করেন। এই ঘটনায় বিস্ময় ও আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুর রউফ গত ৪ মে ওই পাঁচ কর্মকর্তার নামে আলাদা আলাদা নোটিশ দেন।

- Advertisement -

নোটিশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, সহকারী পরিচালক এ এস এম সানোয়ার রাসেল, জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. সালমুন হাসান, আখাউড়ার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, ইলিশসম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন এবং সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান।

জানা গেছে, গত ১৪ এপ্রিল সাংবাদিক জুলকারনাইন সায়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো. তোফাজ্জেল হোসেনকে নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেন। সেই পোস্টে চার কর্মকর্তা ‘লাইক’ দেন, আরেকজন মন্তব্যে লেখেন, “…উনাকে সরাতে হবে, মেসেজ ক্লিয়ার।”

- Advertisement -

পরে ওই প্রতিক্রিয়াগুলোকেই সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালার পরিপন্থি উল্লেখ করে তাদের শোকজ করা হয়।

নোটিশে বলা হয়, “আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অমান্য করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ ও ২০১৯ সালের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকার পরিপন্থি।”

- Advertisement -

এতে আরও বলা হয়, “আপনার এমন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।”

এদিকে শনিবার (১৭ মে) সেই পুরোনো পোস্টটি আবার শেয়ার করে সাংবাদিক জুলকারনাইন সায়ের লেখেন, “এই পোস্টে ‘স্যাড’ রিয়েক্ট দেওয়ার জন্যই পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এটি অবিশ্বাস্য!”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২)...