শিবির ছাত্ররাজনীতির পরিবেশকে ‘বিষাক্ত’ করে তুলেছে

বিশেষ সংবাদ

বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে ‘বিষাক্ত’ করে তোলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তুলেছেন।

উমামা ফাতেমা লিখেছেন, ছাত্রশিবির ৫ আগস্টের পর থেকে দেশের ছাত্ররাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাদের কারণে সাধারণ শিক্ষার্থীদের কথা বলার জায়গা সংকুচিত হয়েছে। অন্যদিকে, ক্যাম্পাসে নতুন ধারার ছাত্ররাজনীতি নিয়ে কোনো ইতিবাচক আলোচনা শুরু হতে পারছে না বলেও তিনি মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে উমামা লেখেন, “যারা এতদিন ছাত্রলীগের ছায়ায় থেকে হলে হ্যাডম দেখিয়েছে, তারাই এখন অন্যদের ‘লীগের দোসর’ ট্যাগ দিচ্ছে।” তিনি দাবি করেন, এসব সংগঠনের অনেকে অতীতে ছাত্রলীগের হয়ে হলে দাপট দেখাতো।

তিনি আরও বলেন, শিবির ‘সাধারণ ছাত্র’ সেজে আন্দোলনে এসে তা ভেতর থেকে নস্যাৎ করার চেষ্টা করে। যার ফলে প্রকৃত সাধারণ ছাত্রদের পক্ষে স্বাধীনভাবে মত প্রকাশ করা কঠিন হয়ে উঠেছে

উমামা ফাতেমা বলেন, গত ৮ মার্চ ধর্ষণের প্রতিবাদে সুফিয়া কামাল হল থেকে ছাত্রীরা একটি মিছিল বের করে। হলপাড়ায় দীর্ঘক্ষণ স্লোগান দেওয়া হলেও ‘সাধারণ ছাত্র’ পরিচয়দানকারীরা সেখানে অংশ নেয়নি। অথচ অন্য সময় ছোটখাটো ইস্যুতেও তারা আন্দোলন করে বলে দাবি করেন তিনি।

উমামার দাবি, ২০২৪ সালের ডামি নির্বাচন বাতিলের দাবিতে তাদের আন্দোলনের সময়ও এসব সংগঠনের নেতাকর্মীরা মুখ খোলেনি। বরং তখন ঢাবিতে ‘ট্রান্সজেন্ডার কোটা বাতিলের’ মতো ইস্যুতে আন্দোলন করেছিল তারা। তিনি প্রশ্ন তোলেন, “যাদের কাছে ভোট ডাকাতির চেয়ে কোটা ইস্যু বড় মনে হয়, তারা আসলে কার স্বার্থে কাজ করে?”

তিনি আরও বলেন, “এখন এই গোষ্ঠী ‘জুলাইয়ের ঠিকাদার’ হিসেবে কাজ করছে। এমনকি আন্দোলনের মাস জুলাইও এখন নিরাপদ নয় এদের হাতে।”

পোস্টের শেষে উমামা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি লেখেন, “এসব বাটপারদের থেকে সাবধান থাকুন। এরা ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধেও ছিলেন না, বরং অন্যদের ওপর দমন-পীড়নকেবৈধ বলে মেনে নিয়েছিল।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন (৩০)।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান।শুক্রবার (৬...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর...

কুয়েতে মিসাইল বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন...

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে...

দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের...

হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন,...

ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু, গ্রেফতার ১

বগুড়ার ধুনট উপজেলায় লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫)...

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় প্রশিক্ষণ মিশনে থাকা...