রাজাকারের ‘বেকসুর খালাস’ উদযাপন করে আমাদের ভোট চান?

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও জামায়াত ইসলামীকে সরাসরি বর্জনের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও সোচ্চার নাগরিক ফারজানা ওয়াহিদ সায়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি স্পষ্টভাবে বলেন—এই দলগুলোকে তিনি ভোট দেবেন না এবং অন্যদেরও অনুরোধ করবেন যেন এসব দল থেকে দূরে থাকেন।

বুধবার (২৮ মে) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এই পোস্টে সায়ান লিখেছেন, ‘নতুন রাজনৈতিক দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম। আগামী নির্বাচনে আমি এনসিপি, জামায়াত, এই সমমনা দলগুলোকে ভোট নিজে তো দেবই না, এবং মানুষকে অনুরোধ করবো, যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকেন। একজন একক ব্যক্তি হিসেবে এটাই আমার সাধ্য।’

- Advertisement -

সায়ানের ভাষায়, এনসিপির রাজনীতি শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। তিনি লিখেছেন, ‘জামায়াতের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি দশা হয়েছিল। আওয়ামী লীগ যতই গুরুতর অপরাধ করুক, জামায়াতকে সঙ্গে নেওয়ার এই পাপের ভার তাদের ভুলিয়ে দিয়েছে প্রায়।’

তিনি কটাক্ষ করে প্রশ্ন তোলেন, ‘জামায়াতকে বুকের সাথে আগলে রেখে, রাজাকারের ‘বেকসুর খালাসকে’ উদযাপন করে আপনারা আমাদের ভোট চান? বিবেকবান সাধারণ মানুষের?’

- Advertisement -

একাত্তরের পরে জন্ম হলেও যুদ্ধাপরাধীদের চিনতে অসুবিধা হয় না বলেই মন্তব্য করেন সায়ান। তিনি লিখেছেন, ‘এই দেশের শিশু পর্যন্ত আজকাল জানে জামায়াত কারা, তারা কী করেছে, তাদের আদর্শ কী। যাদের আলবদর নাম শুনলেই ভয় লাগে, তারা এখন ভোট চায়?’

সায়ানের মতে, এনসিপির রাজনীতি নতুন দেশ গড়ার কথা বললেও, বাস্তবে তা অনেকাংশেই জামায়াতপ্রীতিতে ভর করে। তিনি লেখেন, ‘তারা নতুন কিছু গড়ার কথা বলছে, অথচ রাজাকারের খালাস উদযাপন করছে। আওয়ামী-ঘৃণাকে কেন্দ্র করে জামায়াতকে বুকে টেনে নিচ্ছে। এতে তাদের মুখোশ খুলে গেছে।’

- Advertisement -

সায়ান জানান, সময়ের সঙ্গে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। নাহিদদের আন্দোলনের সময় তিনি পাশে ছিলেন, সেটি ছিল তাঁর সময়োপযোগী অবস্থান। কিন্তু বর্তমানে এনসিপির পক্ষ থেকে যুদ্ধাপরাধীর খালাস উদযাপন ও প্রশাসনিক অন্যায় নিয়ে নীরবতা তাঁকে হতাশ করেছে

তিনি বলেন, ‘আজহারের খালাসকে যারা প্রকাশ্যে সমর্থন করেছে, নাদিরা ইয়াসমিনের অন্যায় বদলির বিরুদ্ধে যারা একটা কথাও বলেনি—তাদের আর সমর্থন করা সম্ভব না। এটাই এখন আমার রাজনীতি।’

পোস্টের শেষাংশে তিনি ইংরেজিতে লেখেন, ‘আই উইল নেভার সাপোর্ট এনসিপি’ (আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না)। এই বার্তার মাধ্যমে তিনি তার অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন।

সায়ান বরাবরই গান, কবিতা এবং রাজপথে থেকেছেন অন্যায়ের বিরুদ্ধে। এবার রাজনীতিতেও তার অবস্থান সুস্পষ্ট—যারা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে তাঁর কোনো আপস নেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন)...

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি...

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থানের কথা...