মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ স্বামীর

বিশেষ সংবাদ

ছোট্ট পোর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক আর নেই। শুক্রবার (২০ জুন) দিনগত রাত পৌনে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন অর্ষার মা। পাশাপাশি ছিল ডায়াবেটিসের সমস্যাও।

মায়ের মৃত্যুতে শোকাহত অর্ষা। অভিনয় জীবনে তিনি বহুবার বলেছেন, তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মা। সেই মাকে হারিয়ে অর্ষা এখন নিঃস্ব, নিঃশব্দ।

এদিকে শাশুড়ির মৃত্যুর পর দেশের চিকিৎসাসেবার মান নিয়ে সরব হয়েছেন অর্ষার স্বামী, অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হাসপাতাল ব্যবস্থাপনার সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, এটা কি ‘চিকিৎসা ব্যবসা’ নাকি সত্যিকারের ‘সু-চিকিৎসা সেবা’?

ইমরানের পোস্টে ছিল ক্ষোভ আর হতাশা। তিনি লেখেন, “ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না। হলে হাসপাতালে যাবেন না। সাংবাদিকদের বলি, হোটেল-রিসোর্টে কে কী করছে তা নিয়ে না ঘুরে হাসপাতালগুলো ঘুরে দেখুন। দেখুন চিকিৎসাসেবার সেবার কী দুরবস্থা। সবই কেবল টাকার খেলা।”

তিনি সরাসরি কোনো হাসপাতালের নাম উল্লেখ না করলেও, শাশুড়ির মৃত্যুর প্রেক্ষিতেই এই পোস্ট এমনটাই ধরে নিচ্ছেন অনেকে।

তবে গত কিছুদিন ধরে মায়ের অসুস্থতার কারণে নিয়মিত ছিলেন না শুটিংয়ে। সব ব্যস্ততার মাঝেও যিনি ছিলেন ছায়ার মতো পাশে, সেই মাকে হারিয়ে এবার অর্ষার পাশে শোক আর স্মৃতি।

উল্লেখ্যে, অভিনয়জগতে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন নাজিয়া হক অর্ষা। শুরুটা হয় একটি সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। এরপর টেলিভিশন নাটক থেকে চলচ্চিত্র ও ওয়েব সিরিজ সব মাধ্যমেই অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’এমন নানা ওটিটি প্রজেক্টে ভিন্নধর্মী চরিত্রে তিনি আলোচিত হন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায়...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয়...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে...