ক্যান্সারে আক্রান্ত নারী ফুটবলার ঋতুপর্ণার মা, অর্থসংকটে চিকিৎসা বন্ধ

বিশেষ সংবাদ

দেশের জার্সি গায়ে মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম ভরসা ঋতুপর্ণা চাকমা। কিন্তু ঘরের ভেতর গল্পটা একেবারে ভিন্ন। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তার মা ভূজোপতি চাকমা জীবন-মৃত্যুর লড়াই করছেন। আর্থিক সংকটে থেমে গেছে তার চিকিৎসা।

রাঙামাটির কাউখালী উপজেলার পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপর্ণার জন্ম। তিন বোনের মধ্যে দু’জন বিবাহিত, একমাত্র ভাই তিন বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বাবাকেও হারিয়েছেন ২০১৫ সালে। সংসার সামলে, পরিবারের একমাত্র ভরসা হয়ে এখন জাতীয় দলে খেলছেন ঋতু। পাশাপাশি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগে।

- Advertisement -

সাম্প্রতিক এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে মিয়ানমারের বিপক্ষে দুটি গোল করে বাংলাদেশকে এনে দিয়েছেন দারুণ এক জয়। তুর্কমেনিস্তানের বিপক্ষেও গোল করেছেন। তবু ঘরে ফিরলে তাকে দেখতে হয় অসুস্থ মাকে, থেমে থাকা চিকিৎসা আর অনিশ্চিত ভবিষ্যৎ।

ঋতুপর্ণার বড় বোন পাম্পী চাকমা বলেন, “মায়ের উন্নত চিকিৎসা করানো আমাদের পক্ষে এখন অসম্ভব হয়ে পড়েছে। সরকারের কাছে ঋতুর আবেদন, মায়ের চিকিৎসা, নিরাপদ আবাসন এবং তাদের কর্মসংস্থান করে দেওয়ার প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন করা হয়।”

- Advertisement -

অসুস্থ ভূজোপতি চাকমা বললেন, “আমি আমার মেয়ের খেলা দেখে গর্ব হয়। কিন্তু খুব কষ্ট লাগে, যখন মেয়েকে সাহস জোগাতে পারি না। চাই সে যেন দেশের হয়ে আরও বড় কিছু অর্জন করতে পারে।”

ঋতুপর্ণার স্কুলজীবনের শিক্ষক ও ক্রীড়া সংগঠক বীর সেন চাকমা বলেন, “ঋতুর ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি চাকরি এবং তার মায়ের চিকিৎসা ও ঘর নির্মাণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন জরুরি।”

- Advertisement -

সাফ জয়, জাতীয় স্বীকৃতি, প্রশাসনিক আশ্বাস, সবই এসেছে একসময়। ঘর নির্মাণ, রাস্তা উন্নয়ন, বোনদের চাকরির প্রতিশ্রুতি মিলেছিলো। কিন্তু কেবল কথার মধ্যেই তা আটকে আছে এখনো।

আজ যখন ঋতুপর্ণা দেশের মাঠে গোল করে আলো ছড়াচ্ছেন, ঠিক তখন পাহাড়ি জনপদে তার মা লড়ছেন ক্যান্সারের সঙ্গে, অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসাও।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার একটি সড়ক এলাকা...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...