‘জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলবে না’: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিশেষ সংবাদ

‘জুলাই ঘোষণাপত্র দিতে হবে, তা নিয়েই হবে নতুন বাংলাদেশের রূপরেখা’, এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়ে কোনও টালবাহানা, দোদুল্যমানতা কিংবা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে জনগণের ঐক্যই ছিল সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্যই ফ্যাসিবাদকে সরিয়েছে। এখন সময় এসেছে নতুন রাষ্ট্র বিনির্মাণের। শুধু সরকার পতন নয়, দরকার একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হবে। সেখানে থাকবে, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, সংবিধানে তাদের অবদান লিপিবদ্ধ করার দাবি।’

নাহিদ ইসলাম আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে ‘ইশতেহার’ ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করা হবে, যেখানে থাকবে সকল নাগরিকের মুক্তির দিকনির্দেশনা।

এদিন এনসিপির উত্তরাঞ্চলীয় পদযাত্রার সপ্তম দিন ছিল। রাজশাহী থেকে নাটোরে এসে শহরের স্টেশন বাজার থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নেন দলটির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...