কক্সবাজার সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

বিশেষ সংবাদ

কক্সবাজারের হিমছড়ি সৈকতে বেড়াতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। সমুদ্রে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও বাকি দু’জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে হিমছড়ির সমুদ্রসৈকতের বাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।

- Advertisement -

নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। বাবা কে এম আনিসুর রহমান। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, অরিত্র হাসান বগুড়ার দক্ষিণ সনসনিয়ার আমিনুল ইসলামের ছেলে ও আসিফ আহমেদ বগুড়া সদরের নারুলি দক্ষিণের রফিকুল ইসলামের ছেলে।

তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

- Advertisement -

জানা গেছে, পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে যান। আজ সকালে হিমছড়ি সৈকতে ঘুরতে গিয়ে তারা দুইভাগে ভাগ হয়ে যান, দুজন বাঁধের ওপর বসে থাকেন, আর বাকি তিনজন নেমে যান পানিতে গোসলের জন্য। কিছুক্ষণ পরেই সাগরের স্রোত তীব্র হয়ে ওঠে। আর তখনই পানিতে থাকা তিনজন স্রোতে ভেসে যান। সাদমান রহমান সাবাবের মরদেহ দ্রুত উদ্ধার করা হলেও অরিত্র ও আসিফ এখনো নিখোঁজ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, “পাঁচ বন্ধু মিলে সৈকতে যায়। তিনজন নিচে নেমে গোসল করছিলেন। হঠাৎ সাগরের ঢেউয়ে তারা তলিয়ে যায়। সাদমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন নিখোঁজ রয়েছে।”

- Advertisement -

তিনি আরও বলেন, “আবহাওয়া খারাপ থাকায় সমুদ্র উত্তাল। উদ্ধার কাজ চালাতে একটু বেগ পেতে হচ্ছে।”

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “সাদমান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সদস্যরা একসঙ্গে তল্লাশি চালাচ্ছেন।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...