বগুড়ায় জাপা কার্যালয় পুনর্নির্মাণের পর ফের ভাঙচুর

বিশেষ সংবাদ

বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয় পুনর্নির্মাণের ১২ ঘণ্টার মধ্যে ফের ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে জাপার নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনের অংশে ইটের গাঁথুনি দিয়ে নতুন করে নির্মাণকাজ শুরু করেন। তবে রাত ১০টার দিকে তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে নির্মিত গাঁথুনি ভেঙে দিয়ে দ্রুত ঘটনাস্থল চলে যায়।

- Advertisement -

ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালেও, ওই সময় সেখানে কোনও জাপা নেতাকর্মী ছিলেন না।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক ইটের গাঁথুনি ভেঙে পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -

উল্লেখ্য, চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগুড়া শহরের থানা রোড এলাকায় আওয়ামী লীগের স্থগিত জেলা কার্যালয়সহ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনার পর থেকেই জাপার কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় সংশ্লিষ্ট এলাকার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ...