পরীক্ষা বন্ধ করে নওগাঁর শিক্ষকদের কর্মবিরতি পালন, দাবি মানার আহ্বান শিক্ষার্থীদের

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

শিক্ষকদের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে পরীক্ষা বন্ধের মতো কঠোর আন্দোলনে নেমেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

কেন্দ্রীয় নির্দেশনায় সহকারী শিক্ষক পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে সোমবার (০১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্তৃপক্ষকে তাদের দাবি দ্রুত মেনে নিতে আহ্বান জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।

- Advertisement -

শিক্ষকদের চার দফা দাবি গুলো হলো, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ খ্রিষ্টাব্দের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা।

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমাস চৌধুরী, কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসমত আলীসহ অন্যান্য শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের অধিকার ও বঞ্চনার প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড করার দাবি জানিয়ে আসছি আমরা।

- Advertisement -

আমাদের অধিকার আদায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়েছে। কিন্তু সরকারের তরফে এখনো কোনো ইতিবাচক সাড়া আমরা পাইনি। তাই দাবি আদায়ে সোমবার থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। সরকার আমাদের দাবি গুলো দ্রুত বাস্তবায়ন করলে আমরা পরবর্তীতে ছুটির দিনে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিবো।

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সাইফুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী ফিহা, নওগাঁ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী সিয়ামসহ অন্যরা বলেন, শিক্ষকদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। শিক্ষকরা যদি খুশি মনে থাকে তাহলে আমাদের পাঠদানে মনোযোগী হবেন। তাই আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে ক্লাসে ফেরার ব্যবস্থা করে দিবেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...