পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ককটেল সদৃশ বিস্ফোরকভর্তি ব্যাগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কলেজের পুকুরে মাছ ধরার সময় জালে উঠে এসেছে ককটেল সদৃশ বিস্ফোরকভর্তি একটি ব্যাগ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, তিনি ও আরও দুইজন মিলে পিয়ার আলী কলেজের পুকুরটি ইজারা নিয়েছেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তারা পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলে ভেতরে স্কচটেপে মোড়ানো বোমার মতো বস্তু দেখতে পেয়ে তারা আর দেরি না করে পুলিশকে খবর দেন।

- Advertisement -

খবর পেয়ে পুলিশ ছাড়াও পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি যাচাই ও নিশ্চিত করতে বোম ডিসপোজাল ইউনিটকেও ডাকা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, সকাল আনুমানিক ৮টার দিকে পুকুরে মাছ ধরার সময় একটি সন্দেহজনক ব্যাগ জালে উঠে আসে। বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

- Advertisement -

আরও জানান, প্রাথমিকভাবে ব্যাগের ভেতরে ৭ থেকে ৮টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্ফোরকগুলোর ধরন নিশ্চিত করবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...