বগুড়ায় ‘পোদ্দার বাহিনীর প্রধান’ ও সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ায় রিভলবার ও দেশীয় অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (১৫ জানুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদীঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) এবং একই উপজেলার শাকপালা এলাকার জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)। ফিরোজ পোদ্দার স্থানীয়ভাবে ‘পোদ্দার বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪০ বীরের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লে. আল ফাহাদসহ একটি দল বুধবার মধ্যরাতে প্রথমে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ফিরোজ পোদ্দারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ওমরদীঘি গ্রামে অভিযান চালিয়ে সহযোগী রায়হান আলী রানাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে সেনাবাহিনীর দাবি। একই সঙ্গে তারা তাদের ব্যবহৃত একটি আস্তানার তথ্য দেন।

এরপর সেনাবাহিনীর সদস্যরা বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে খোকন মিয়ার নির্মাণাধীন একটি ভাড়া বাড়িতে অভিযান চালান। ওই বাড়ি থেকে ৯ মিলিমিটার বোরের একটি ব্রিটিশ বুলডগ রিভলবার, পাঁচটি দেশীয় অস্ত্র ও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফিরোজ পোদ্দার ও তার বাহিনীর সদস্যরা ওই নির্মাণাধীন বাড়িটিকে আস্তানা হিসেবে ব্যবহার করছিলেন। সেখান থেকেই অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলে তাদের দাবি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী গ্রেফতারকৃতদের হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা...