একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব চব্বিশে আবার রক্ষা হয়েছে: তারেক রহমান

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

একাত্তরে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ২০২৪ সালে আবার রক্ষা করা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা অর্জন হয়েছিল ১৯৭১ সালে, আর চব্বিশে সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও সংগ্রাম হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

- Advertisement -

তারেক রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ গঠন করা হবে। ওই বিভাগের দায়িত্ব হবে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং পুনর্বাসনের বিষয়গুলো দেখভাল করা।

সভায় তারেক রহমান স্মরণ করিয়ে দেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিল। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে ১৯৭১ সালের শহীদ ও আহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছিল। একই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের যোদ্ধাদের ক্ষেত্রেও রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিত করার কথা জানান তিনি।

- Advertisement -

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যারা পেছনে রয়ে গেছেন—পরিবারের সদস্যরা—তাদের কষ্ট লাঘবে রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। সেই দায়িত্ব পালনের লক্ষ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘তারাও মুক্তিযোদ্ধা। আপনারা মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য।’

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে জীবন উৎসর্গ করেছিলেন। আর ২০২৪ সালে যারা রাজপথে দাঁড়িয়ে লড়েছেন, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। এই দুই সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়েই যথাযথভাবে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

- Advertisement -

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সভায় অংশ নেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...