আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়কে হত্যা করতে চাইছে বিএনপি: গোলাম পরওয়ার

বিশেষ সংবাদ

রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে জনমতের ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়কে ‘হত্যা’ করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর পল্টন এলাকার একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আলেম-ওলামাদের সম্মানে এই ইফতারের আয়োজন করে।

- Advertisement -

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, সংবিধানের কথা যদি মানা হয়, তাহলে বাস্তবতার সঙ্গে অনেক প্রশ্ন সামনে আসে। তার ভাষায়, “সংবিধান অনুযায়ী বিচার করলে এখনও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকতেন। বর্তমান নির্বাচনও সংবিধানের কাঠামোর মধ্যে ছিল না, এমনকি অন্তর্বর্তী সরকারও সংবিধানে উল্লেখ নেই।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন-পরবর্তী যেসব তথ্য সামনে আসছে, তা উদ্বেগজনক। এ প্রসঙ্গে তিনি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান-কে জিজ্ঞাসাবাদ এবং পুরো বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান। তার অভিযোগ, নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’-এর সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

- Advertisement -

গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনের পর যেসব তথ্য বেরিয়ে আসছে, তা ভয়ংকর। রিজওয়ানা হাসানের বক্তব্যে বোঝা যায়, তিনি ওই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।”

এর আগে গত সোমবার (২ মার্চ) একটি টেলিভিশন অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, দেশে এমন একটি শক্তি রয়েছে, যারা অতীতে নারী নীতি পরিবর্তন করেছিল। তিনি আরও বলেন, যদি সেই শক্তির একটি অংশ বিরোধী দল হিসেবেও রাজনীতিতে সক্রিয় থাকে, তবে তাদের রাজনীতির যে দিকগুলো নারীবাদ, নারীর ক্ষমতায়ন এবং সমঅধিকারের বিরোধিতা করে, সেগুলোর বিরুদ্ধে কাজ করাই হবে আমাদের দায়িত্ব। যেন এমন কোনো শক্তি ভবিষ্যতে মূলধারার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...